বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মহাদেবপুরে যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে : জামায়াত আমির ১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, গাজীপুরে ফের উত্তেজনা মুজিবনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ বৃদ্ধা নিহত ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ শেখ হাসিনার দেশে ফেরার খবরে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার

আন্তর্জাতিক ডেস্ক

গাজা ইস্যুতে বর্তমান নীতি ও অবস্থান অব্যাহত রাখলে ইসরাইল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্টের শান্তি বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং ইসরাইলের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

সোমবার প্রকাশিত অ্যান্ড্রু রাইসের লেখা নিউ ইয়র্ক ম্যাগাজিন-এর একটি প্রোফাইলে কুশনারের এ মন্তব্য উঠে আসে।

সন্ধিক্ষণে ইসরাইল

প্রশাসনে আনুষ্ঠানিক কোনো পদ না থাকলেও গাজা নিয়ে মার্কিন কূটনৈতিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুশনার। তাঁর মতে, ইসরাইল এখন গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর দেশটি আরও নিরাপদ ও আন্তর্জাতিকভাবে সংহত হয়ে উঠতে পারে। অন্যদিকে, বর্তমান ধারা অব্যাহত রাখলে বৈশ্বিকভাবে একঘরে হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে কুশনারের এই সতর্কবার্তা সামনে এসেছে।

মিশর ও জেরুজালেমে কূটনৈতিক তৎপরতা

নিউ ইয়র্ক ম্যাগাজিন-এর তথ্য অনুযায়ী, হামাসের নিরস্ত্রীকরণের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্যে গত আগস্টে মিশরে সংগঠনটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কুশনার। এরপর গাজার পুনর্গঠন পরিকল্পনা নিয়ে শান্তি বোর্ডকে (বোর্ড অব পিস) এগিয়ে যাওয়ার অনুমতি দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে তিনি জেরুজালেমে যান। তবে ম্যাগাজিনটির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু তখন ওই অনুমোদন দেননি।

অস্ত্র সমর্পণের রোডম্যাপ

এদিকে, ১৭ নভেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেওয়া এক প্রতিবেদনে শান্তি বোর্ড জানায়, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গত জুলাইয়ে একটি রোডম্যাপে সম্মত হয়েছিল। ওই রোডম্যাপ অনুযায়ী, গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের কথা রয়েছে।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা