মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজীপুরে তালাকপ্রাপ্ত গৃহবধুকে হত্যার হোতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত গৃহবধুকে হত্যার হোতা মাসুদ রানাকে ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার সকালে র‍্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুদ রানা কুড়িগ্রামের অনন্তপুর গ্রামের ওমর মুন্সীর ছেলে।

র‍্যাব কর্মকর্তা শাহ আলম বলেন, ‘গত বুধবার সকালে জেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ির স্থানীয় আক্কাছ শিকদারের বসত বাড়ির দক্ষিণ পাশে রাস্তার উপর কর্মস্থলে যাওয়ার পথে আসামি মাসুদ রানা তার তালাকপ্রাপ্ত স্ত্রী ভিকটিম রিশমা খাতুনকে (৩০) পুনরায় বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের সহকর্মীরা ডাক-চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়। ভিকটিমের সহকর্মী এবং আশপাশের লোকজন ভিকটিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে ভিকটিম মৃত্যুবরণ করেন।’

এ ঘটনায় ভিকটিমের বাবা মো. আব্দুল হাকিম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে গতকাল বৃহস্পতিবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি মাসুদ রানাকে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার ৪নং অনন্তপুর চর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় মমর উদ্দিনের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।’

গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা