শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গিটারিস্ট রাসেল খানের মৃত্যু বিকিনি থেকে ঘনিষ্ঠ দৃশ্য—অভিনেত্রীদের অস্বস্তি নিয়ে যে কথা বললেন রাশমিকা মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেপ্তার পৃথক অভিযোগে সৌদির কারাগারে ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নজরুল-সুইটি দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ইলিশ শিকারের মহোৎসব ‘হাজারো ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আসবে না’ চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের দুর্গাপূজা উৎসবমুখর ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে: শ্রমমন্ত্রী একদল সীমান্তের ওপার থেকে টাকা দিচ্ছে, আরেক দল দেশে অস্থিরতা তৈরি করছে
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গিটারিস্ট রাসেল খানের মৃত্যু

বিনোদন ডেস্ক
গিটারিস্ট রাসেল খান। ছবি-সংগৃহীত

দেশের অসংখ্য শিল্পীর গানে তিন দশকের বেশি সময় ধরে গিটারের সুরে সঙ্গ দিয়েছেন রাসেল খান। সংগীতাঙ্গনে পরিচিত এই গিটারিস্ট আর নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীতে বড় বোনের বাসায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর।

যন্ত্রসংগীতশিল্পী আজমীর বাবু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন রাসেল খান। বৃহস্পতিবার সকালে বড় বোনের বাসার বাথরুমে অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে চিকিৎসক এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার স্ট্রোক হয়েছিল।

দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রথম সারির প্রায় সব সংগীতশিল্পীর সঙ্গে গিটার বাজিয়েছেন রাসেল খান। বিভিন্ন শিল্পীর মঞ্চ পরিবেশনায় তার গিটারের সুর ছিল পরিচিত অনুষঙ্গ। গিটারবাদক হিসেবে কাজ করার পাশাপাশি মাঝেমধ্যে নিজেও গান গাইতেন তিনি।

গত ১৩ অক্টোবর মানিকগঞ্জের একটি অনুষ্ঠানে গিটার বাজিয়েছিলেন রাসেল খান। সেটিই ছিল তার শেষ মঞ্চ পরিবেশনা।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় বনানীতে একটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় বিক্রমপুরে গ্রামের বাড়িতে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

রাসেল খান স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা