শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মহিলা মাদ্রাসায় আগুন, পরিচালক আটক

প্রতিবেদকের নাম

পাবনার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে আবাসিক মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার পরিচালক আবু ইউসুফকে আটক করেছে পুলিশ। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে আজ শুক্রবার সকালে ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গা কালুরপাড়া এলাকায় অবস্থিত ‘নুরে মদিনা আবাসিক মহিলা মাদ্রাসায়’ এ ঘটনা ঘটে।

আটক আবু ইউসুফ (৪৫) আতাইকুলা থানার খালিশপুর গ্রামের মৃত ইয়াকুবের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ইসায় প্রামাণিকের বাড়ি ভাড়া নিয়ে আবু ইউসুফ কয়েক বছর আগে ওই মহিলা মাদ্রাসা গড়ে তুলে সেটি পরিচালনা করতেন। স্থানীয়দের অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীর এক সহপাঠী ঘটনাটি দেখতে পেয়ে বাইরে গিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং অভিযুক্ত পরিচালককে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু ইউসুফকে আটক করে থানায় নিয়ে যায়। আজ শুক্রবার সকালে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ভাড়া বাড়িতে গড়ে ওঠা মাদ্রাসাটিতে ব্যাপক ভাঙচুর চালান এবং অগ্নিসংযোগ করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অপ্রতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’

স্থানীয়দের ভাষ্য, মাদ্রাসাটিতে আবু ইউসুফের সঙ্গে তার স্ত্রীও বসবাস করতেন। ঘটনার দিন সকালে তিনি তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা