মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক

প্রতিবেদকের নাম

রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) ছুরিকাঘাতে আহত করেছেন দুই যুবক।সোমবার (২০ এপ্রিল) বিকেলে মহাখালীর পানির ট্যাংকসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ক্যান্সার হাসপাতালে অফিস শেষে হেঁটে স্বাস্থ্য অধিদপ্তরের পেছনে অবস্থিত বাসায় ফিরছিলেন ডা. আহমদ হোসেন। এ সময় তিনি ছুরিকাঘাতের শিকার হলে তাকে উদ্ধার করে প্রথমে সেখানকার ক্যান্সার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে রাত পৌঁনে ৯টার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

আহত ডা. আহমদ হোসেন বলেন, তিনি হেঁটে যাওয়ার সময়ে তাকে দুই যুবক পথরোধ করে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আহতের সঙ্গে ঢামেক হাসপাতালে আসা তার এক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইজিপির মাধ্যমে যে টেন্ডার হয়। সেই টেন্ডার পেয়ে দেওয়ার জন্য গত ১৪-১৫ দিন আগে রুবেল নামের একজন আহমদ হোসেনকে হুমকি দিতেন। বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়েছিলেন

ঢামেক হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোস্তাক আহামেদ জানিয়েছেন, আহমদ হোসেনের হাতে, বাম বাহুতে ও পিঠে ছুরিকাঘাতের জখম রয়েছে। তাকে ভর্তি দেওয়া হয়েছে। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা