রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের

প্রতিবেদকের নাম

চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেইজিংয়ের ‘গ্রেট হল অব পিপলে’-এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। চীনের পক্ষে সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের প্রধান স্বাক্ষর করেন।

এ সমঝোতা স্মারকসহ চীনের সঙ্গে আজ ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া দেশটির সঙ্গে দুটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনর গনপরিষদের প্রধান লি কিয়াং উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা