শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টা

প্রতিবেদকের নাম

বাংলাদেশ গড়ার প্রতিটি ঐতিহাসিক মোড়ে তরুণ সমাজ সবসময় নেতৃত্বের আসনে থেকেছে এবং একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তাদের অবদান অপরিসীম বলে জানালেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। জাতি গঠনে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন তিনি।

আজ সোমবার ব্র্যাক ইউনিভার্সিটিতে এক বিশেষ গেস্ট লেকচারে এ কথা বলেন ড. এ কে এম শামছুল ইসলাম। ​বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় সুরক্ষায় তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থায়িত্ব এবং কৌশলগত স্থিতিশীলতার সাথে এটি নিবিড়ভাবে যুক্ত।

ড. এ কে এম শামছুল ইসলাম উল্লেখ করেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থ সুরক্ষা ও সার্বিক সার্বভৌমত্ব নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ। তরুণ সমাজকে এই দর্শনে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ স্থান থেকে মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশের অগ্রগতিতে শরিক হওয়ার আহ্বান জানান।

প্রতিরক্ষা উপদেষ্টা বলেন​২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অত্যন্ত সাহসী ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালে সহপাঠীদের রক্তে রঞ্জিত রাজপথে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় যেভাবে নিজেদের নিবেদিত করেছিলেন, তা ছিল অসামান্য বীরত্বের প্রতীক। অন্যায়ের বিরুদ্ধে ব্র্যাক ইউনিভার্সিটির তরুণদের এই আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ লড়াই ২৪-এর জুলাই বিপ্লবে স্বৈরাচার পতনে ও একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বুনতে ঐতিহাসিক শক্তি জুগিয়েছিল।

​তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং দেশপ্রেমের চেতনায় বলীয়ান হয়ে তরুণরাই আগামী দিনে যেকোনো জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ দক্ষতার সাথে মোকাবিলা করে দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

​অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষকরা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। লেকচার শেষে উপদেষ্টা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের নানা গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে প্রতিরক্ষা উপদেষ্টা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার উদ্বোধন করেন। এ সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা