বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ঝুঁকি নিয়ে শিশু শিক্ষার্থীর কালভার্ট পার, ৩ দিনে সংস্কার করল প্রশাসন

প্রতিবেদকের নাম

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নে দুই শিশু শিক্ষার্থীর ঝুঁকি নিয়ে ভাঙা কালভার্ট পার হওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, মাত্র ৩ দিনের মধ্যে তা সংস্কার করে দিয়েছেন মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।

আজ সোমবার সংস্কার সম্পন্ন হওয়া কালভার্টটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল বালা বাড়ি এলাকার এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও দুই ওয়ার্ডের শত শত সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা উপজেলা প্রশাসনের নজরে আসে। এর সূত্র ধরে ইউএনও আকলিমা আক্তারের নির্দেশনায় কালভার্টটি মেরামতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। পরবর্তীতে মাত্র তিন দিনের ব্যবধানে ১২ ফুট দৈর্ঘ্যের এই কালভার্টটি সংস্কার করে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী করে তোলা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘সামাজিক মাধ্যমে জনদুর্ভোগের বিষয়টি জানার পরপরই ইউএনও এর নির্দেশনায় আমরা দ্রুত কালভার্টটি সংস্কার করি। বর্তমানে ওই এলাকার মানুষের যাতায়াত স্বাভাবিক রয়েছে।’

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তার বলেন, ‘স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আপাতত সাধারণ মানুষের যাতায়াত সচল রাখতে জরুরি ভিত্তিতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি স্থায়ী ও টেকসই আরসিসি কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা