বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

প্রতিবেদকের নাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে আবদুল করিম নামে এক বাংলাদেশি যুবকের বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।

আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬-৪৭ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকা থেকে প্রায় ১০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যের গরবিটা এলাকার আউং থা পায়া পোস্টে এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকাটি রাখাইন রাজ্যের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন।

আহত আব্দুল করিম (২৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মকতুল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানায়, আবদুল করিম আরও তিনজনকে সঙ্গে আজ দুপুর সাড়ে ১২টার দিকে শূন্যরেখা অতিক্রম করে রাখাইন রাজ্যে প্রবেশ করেন। বেলা দুইটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটলে সঙ্গে থাকা তিনজন বাংলাদেশের পালিয়ে আসেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে, স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত আবদুল করিমকে উদ্ধার করে নিয়ে আসেন। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. কামাল মিয়া জানান, জারুলিয়াছড়ির বিপরীতে মিয়ানমারের রাখাইন রাজ্য। কাঁটাতারের বেড়া দিয়ে মিয়ানমার সীমানা ভাগ করে রেখেছে। অনুপ্রবেশ ঠেকাতে রাখাইন রাজ্যের দখলদার আরাকান আর্মি কাঁটাতারের পাশে অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে। সীমান্তে শূন্যরেখায় অনেকে ফসলের চাষ করেন। অনেকে মাদক ও পশু চোরাচালান করেন। আজ বেলা দুইটার দিকে সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে লোকজনের সহায়তায় বাংলাদেশি যুবক আবদুল করিমকে উদ্ধার করা হয়। বিস্ফোরণে তার বাঁ পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজান্মেল হক বলেন, ‘স্থলমাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে। বিস্ফোরণে আবদুল করিমের বাঁ পায়ের নিচের অংশ বিচ্ছিন্ন হয়েছে। বিকেল পাঁচটার দিকে উন্নত চিকিৎসার জন্য করিমকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে করিম মিয়ানমার সীমান্তে গেছেন, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান বলেন, ‘দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সীমান্তে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা