মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাবেক শিবির নেতার মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নিহত মুনীরুল ইসলাম বকুল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মুনীরুল ইসলাম বকুল (৬২) নামের এক সাবেক শিবির নেতার মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, মুনীরুল ইসলাম বকুল চরপার্বতী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোজাফফর মাস্টার বাড়ির মোজাফফর মাস্টারের ছেলে। তিনি ১৯৯১-৯৩ নোয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি পদে দায়িত্ব পালন করেন বলে জানা যায়। ঢাকা পল্টন জামায়াতে ইসলামীর জিপিও ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তার ছেলে টাইফুন শিল্পী গোষ্টির সহকারী পরিচালক সাইয়্যেদুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, তার বার মনিরুল ইসলাম গত রোববার ডেঙ্গু আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি অবস্থায় হার্ট অ্যাটাক হয়।

তিনি বলেন, পরবর্তীতে আইসিউতে থাকা অবস্থায় লিভার ইনফেক্টেড হন। পরে ইনফেকশন ব্রেইনেও ছড়িয়ে পড়ে। এ সময় চিকিৎসকরা আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা