বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৮০৫

প্রতিবেদকের নাম

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই পুরুষ ও এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৮০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন মারা গেছেন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে ৭০ জন মারা গেছেন। তাদের মধ্যে ৪৩ জন নারী ও ২৭ জন পুরুষ। আর আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৭৮ জনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা