শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রতিবেদকের নাম

রাজধানীর ঐতিহ্যবাহী কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক (ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি), যিনি কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

 

বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়াসহ কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিল পরিবারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশের ক্রীড়াঙ্গনে বড় পরিসরের এই আসরে সর্বমোট ৬৫০ জনেরও বেশি গলফার অংশগ্রহণ করছেন।

 

প্রতিযোগিতা শেষে আগামী ২৫ অক্টোবর (রোববার) সন্ধ্যা ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাব মিলনায়তনে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, পিএসসি)।খুলনা অঞ্চল ও দেশের অন্যান্য যেকোনো সংবাদ, প্রেস বিজ্ঞপ্তি বা তথ্য থাকলে ইনপুট দিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা