বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

প্রতিবেদকের নাম

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার এ দল ঘোষণা করা হয়। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ছাড়াও খেলবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

সিরিজে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন লিটন দাস। স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন তিনি। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও নেই পেসার নাহিদ রানা।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তানের ম্যাচ। এরপর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর।

বাংলাদেশের স্কোয়াড: 

লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি: 

১৭ অক্টোবর: বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর: আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর: আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর: ফাইনাল, শারজাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা