বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দি গ্রেগরিয়ান জাদুঘর তৈরিতে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ এবং গ্রেগোরিয়ান সোসাইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রতিবেদকের নাম

”রক্ষা এবং সংরক্ষণ ”- স্লোগান নিয়ে সেন্ট গ্রেগরি স্কুলের মূল্যবান ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি-টিজিএস। দেশের কোন বিদ্যালয়ে এটাই প্রথম জাদুঘর তৈরীর একটি যুগান্তকারী পদক্ষেপ।

একদল একনিষ্ঠ সাবেক গ্রেগরিয়ানদের, অনেকদিনের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টার ফল গ্রেগরিয়ান জাদুঘর। স্কুল প্রাঙ্গনে নির্মিত হওয়া জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৩ নভেম্বর, ২০২৬।

সম্প্রতি স্কুল প্রাঙ্গনে জাদুঘর নিয়ে গ্রেগরিয়ান স্কুল এন্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে টিজিএস। চুক্তিতে স্বাক্ষর করেন টিজিএসএর সহ-সভাপতি ১৯৭৪ ব্যাচের রিজওয়ান খাইর এবং সেন্ট গ্রেগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসসি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯৮২ ব্যাচের মোঃ হাফিজ, ১৯৮৭ সালের রিচার্ড গোমেজ সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুলের শিক্ষকবৃন্দ ও টিএসজির অন্যান্য সদস্যবৃন্দ।

দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ বিশ্বের নানা দেশে থেকে জাদুঘরটি নির্মাণে অবদান রেখেছেন। শত বছরের পুরনো স্কুলটির ইতিহাস সংরক্ষণে এবং শিক্ষার্থীদের অর্জনকে আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা