মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ছুরিকাঘাতে আহত জাতীয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর হবে: ট্রাম্প ডিজিএফআইয়ের সাবেক পরিচালক ‎আফজাল নাছের ফের ৩ দিনের রিমান্ডে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক স্বৈরাচারের ভূত গুপ্তদের ওপরেও ভর করেছে: প্রধানমন্ত্রী নিখোঁজের ২৫ দিন পর পুরোনা কবরে মিলল ভ্যানচালকের মরদেহ বন্ধুর কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু ছাগল চুরির অভিযোগে নারী-পুরুষকে গণপিটুনি চট্টগ্রাম বন্দরে ২ জাহাজের ডিজেল খালাস, জলসীমায় আরও তিন জাহাজ দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত স্বামী-স্ত্রী কারাগারে, সম্পদ বাজেয়াপ্ত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন

প্রতিবেদকের নাম

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গতবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল১ লাখ ৮২ হাজার ৪২০ জন।

আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন রোববার (১৯ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি স্কুলের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন।

তিনি আরও জানান, এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন ও জিপিএ, উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।

বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন, পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৮তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিগত দিনের মতো এবারও এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রের প্রত্যেকটি কক্ষের পরীক্ষার পরিবেশ পরিস্থিতি কেন্দ্র সচিবের কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে, অপরাধী শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উপকরণ এবং প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে।’

তৌহিদুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা জরুরি ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। গঠিত টিম পরীক্ষা চলাকালীন তাৎক্ষণিকভাবে যেকোনো পরীক্ষা কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করবে।

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ গজের মধ্যে সাধারণের চলাচল নিষিদ্ধ করে প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ, ত্রুটিমুক্ত ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে চেয়ারম্যান আশ্বস্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা