শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’

প্রতিবেদকের নাম

সদ্য সমাপ্ত দুর্গাপূজা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা শেষ হয়েছে। এ জন্য হিন্দু-মুসলিম সকল শান্তিপ্রিয় মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই। সাধারণ মানুষ, বিরোধী দল ও মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়ে সহযোগিতা করেছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপির আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিরোধী দল ও আওয়ামী লীগ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আন্দোলন করছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নাহিদ ইসলাম বলেন, ‘সরকারপ্রধানের বক্তব্য প্রসঙ্গে বলব, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। নির্বাচনের আগে আমরা দেখেছি, সরকার ও বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছিল। আওয়ামী লীগের ভোটব্যাংক কাছে টানার জন্য তারা মিথ্যা মামলা দিয়েছে, মামলা-বাণিজ্য করেছে এবং ব্ল্যাকমেইল করেছে।’

তিনি আরও বলেন, ‘এখনো তারা আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে এক ধরনের সমঝোতা করে দেশ চালাচ্ছে। গঙ্গা চুক্তি নবায়ন নিয়েও তারা স্পষ্ট কিছু বলতে পারছে না।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আপনারা নিজেদের দিকে তাকান, দ্রুত বিচার নিশ্চিত করুন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করুন। আমরা আগেই বলেছি, শুধু ব্যক্তি বা সরকারের পরিবর্তন হলেই হবে না, পুরো বন্দোবস্তের পরিবর্তন হতে হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জ্বালানি সংকটসহ সার্বিক ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী গত সাত মাসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। তিনি আইনশৃঙ্খলা ঠিক না রেখে সংবিধান কাটাছেঁড়া করতে ব্যস্ত। ফলে সালাউদ্দিন আহমেদের এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। জ্বালানিমন্ত্রীও কোনো উদ্যোগ নিতে পারেননি। তাই মন্ত্রিপরিষদ পুনর্গঠন করা উচিত।’

এ সময় দুই মন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি আরও কয়েকটি দাবি তুলে ধরেন এনসিপির আহ্বায়ক।

দাবিগুলোর মধ্যে রয়েছে—‘একদলীয়’ সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; সাইবার আইনের সংশোধনী প্রস্তাব বাতিল; গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন আইনের মতো ‘কর্তৃত্ববাদী আইন’ বাতিল; ২০২৪ সালের ৫ আগস্টের পর জুলাই গণহত্যা ও হত্যাকাণ্ডের ঘটনায় শুরু হওয়া বিচার দ্রুত শেষ করা এবং জুলাই যোদ্ধা, শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের ওপর হামলা বন্ধ করে বিচার নিশ্চিত করা।

নাহিদ ইসলাম বলেন, ‘এসব দাবিতে আগামী ৩০ অক্টোবর ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে দুপুর ৩টায় গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।’

এনসিপির ২০২৫ সালের ১ মার্চ গঠিত কেন্দ্রীয় কমিটি শুক্রবার সকালে পুনর্গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে দলটির আহ্বায়ক বলেন, ‘আমাদের সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম বিস্তার করার জন্যই পুনর্গঠিত কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের পর সংগঠনে অনেকে নতুন যুক্ত হয়েছেন, দায়িত্ব পুনর্বণ্টনের জন্য এটি করা হয়েছে এবং পরবর্তীতে গণতান্ত্রিক কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি হবে।’

পরে বিকেল ৫টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন নাহিদ ইসলাম। এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের সঞ্চালনায় গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা