শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের

প্রতিবেদকের নাম

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল দাপটের শেষ করেছে ফ্রান্স। উসমান দেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে দিদিয়ের দেশমের দল।সেই সঙ্গে বিশ্বকাপে নজির গড়লেন ফ্রান্সের উসমান দেম্বেলে। নরওয়ের বিরুদ্ধে ৩২ মিনিটে হ্যাটট্রিক করে রেকর্ড গড়েছেন তিনি। যা গত সাত দশকে কোনও ফুটবলার বিশ্বকাপে করে দেখাতে পারেননি।

নরওয়ের বিরুদ্ধে ৭, ২০ এবং ৩২ মিনিটে গোল করেছেন দেম্বেলে। প্রথম দুটি গোল করেন কিলিয়াম এমবাপ্পের পাস থেকে। তৃতীয় গোলটি অঁরেলিয়েঁ চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে। ফরাসি তারকার এই হ্যাটট্রিক বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম।

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে অস্ট্রিয়ার সাবেক ফুটবলার এরিক প্রবস্টের দখলে। ১৯৫৪ সালের বিশ্বকাপে তৎকালীন চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে ২৪ মিনিটে হ্যাটট্রিক সম্পূর্ণ করেছিলেন তিনি। দেম্বেলের ৩২ মিনিটের হ্যাটট্রিকটি বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম। বিশ্বকাপে গত সাত দশকে এত কম সময়ের মধ্যে হ্যাটট্রিক করতে পারেননি কোনও ফুটবলার।

দেম্বেলের এই নজিরে তৃতীয় স্থানে চলে গেল গ্যারি লিনেকারের হ্যাটট্রিক। ১৯৮৬ সালের বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের লিনেকারের ৩৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। চতুর্থ স্থানে চলে গেল ১৯৭০ সালে বুলগেরিয়ার বিরুদ্ধে জার্মানির গার্ড মুলারের করা ৩৮ মিনিটের হ্যাটট্রিক।

ফান্সের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন দেম্বেলে। ১৯৫৮ সালের বিশ্বকাপে প্যারাগুয়ে এবং পশ্চিম জার্মানির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন জাস্ট ফঁতে। গত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। এ বারের বিশ্বকাপেও আর্জেন্টিনার লিওনেল মেসি এবং কানাডার জোনাথন ডেভিডের পর তৃতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেছেন দেম্বেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা