শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সন্দেহজনক কর্মকাণ্ডের দায়ে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার কী আছে পুতিনের ‘চলন্ত দুর্গ’ অরাস সেনাট লিমোজিনে? ইয়েমেনে হুথিদের অবস্থানে হামলার দাবি সরকারি বাহিনীর ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের চুক্তি স্বাক্ষর জীবনের বড় সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়লে আল্লাহর সাহায্য চাইবেন যেভাবে ফিলিপাইনে ফেরিতে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হুথিদের ঠেকাতে ট্রাম্পের সামরিক সহায়তা চাইলেন সৌদি যুবরাজ দুর্নীতির দায়ে দুই সাবেক ফুটবল প্রেসিডেন্ট আজীবন নিষিদ্ধ বিএনপির ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হিসেবে রিজভীকে দায়িত্ব গ্রহণের অনুরোধ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রতিবেদকের নাম

দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের জন্য ৩৭ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) অনুমোদন করেছেন। এর ফলে প্রতিটি ১০ টাকা মূল্যমানের শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ৩.৭০ টাকা করে লভ্যাংশ পাবেন।

আজ মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানীর ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই লভ্যাংশ ও আলোচ্য বছরের ব্যালেন্সসীট অনুমোদন করেন। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

উক্ত ভার্চুয়াল সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান, এস আই চৌধুরী, ব্রিগিডিয়ার জেনারেল (অব.) মো. মাসুদ হোসেন, মামুনুর রশিদ ও ড. শামীম খান। এ ছাড়া কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন, ডিএমডি খসরু চৌধুরী এবং ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ সভায় অংশ নেন।

সভায় কোম্পানীর বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার যুক্ত হন। অংশ নেওয়া শেয়ারহোল্ডাররা তাদের বক্তব্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের বর্তমান ব্যবসায়িক অগ্রগতি, সুশাসন ও ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং এর জন্য কোম্পানীর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স সাফল্যের এই ধারা বজায় রাখতে পেরেছে।’

তিনি সভায় অংশগ্রহণকারী শেয়ারহোল্ডার, পরিচালক ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও কোম্পানীর এই অগ্রযাত্রা ও প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা