মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাঁধনের পাশে শোবিজ তারকারা

প্রতিবেদকের নাম

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এ অভিযোগ জানান তিনি।

বাঁধনের অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শোবিজ অঙ্গনের একাধিক তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন পরীমণি, মম, সাফা কবির, মৌসুমী হামিদসহ আরও অনেকে।

Pori Moni | Bangladeshi actress PoriMoni took a decision after death of her  grandfather dgtl - Anandabazar

ঘটনার প্রতিক্রিয়ায় পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি ঘটনাটিকে কটাক্ষ করে লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’

অন্যদিকে সাফা কবির নিজের ফেসবুক পোস্টে বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি জানান। তিনি লেখেন, বাঁধন ও তার পরিবার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা অত্যন্ত মর্মান্তিক, ক্ষুব্ধ হওয়ার মতো এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাফার ভাষায়, দেশের হয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও নিরাপত্তা। সেখানে অপমান, হয়রানি কিংবা আতঙ্কের অভিজ্ঞতা কোনোভাবেই কাম্য নয়।

শেয়ালগুলো কাছে এসে চিৎকার করতো : সাফা কবির

শিল্পীদের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন এই অভিনেত্রী। তার মতে, সত্য, ন্যায় ও মানুষের কথা বলার স্বাধীনতা একজন শিল্পীর মৌলিক অধিকার। সেই কণ্ঠস্বরের কারণে কোনো শিল্পীকে বারবার মূল্য দিতে হবে এটি মেনে নেওয়া যায় না।

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সাফা বলেন, একজন শিল্পীর কণ্ঠ, সম্মান ও নিরাপত্তা কখনোই রাজনৈতিক বিরোধের বলি হওয়া উচিত নয়।

এদিকে বাঁধনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদও। নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কারণ শিল্পীরাই দেখি সবচেয়ে বড় রাজনীতিবিদ হিসেবে কথা বলছেন।’

শিল্পীর ওপর হামলা বা হেনস্তার কোনো ঘটনাকেই সমর্থন করা উচিত নয় বলে মন্তব্য করেন মৌসুমী। তার প্রশ্ন, ঘটনা ৩২ নম্বরে হোক কিংবা ভেনিসে একজন শিল্পীর ওপর হামলার বৈধতা কোথায়?

রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থেকেও দেশের ভালো-মন্দ ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। কিন্তু রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে একজন মানুষ বা শিল্পীকে বিচার করার প্রবণতা নিয়ে তিনি উদ্বিগ্ন।

মুখ ঢেকে বাজারে গিয়ে বলি, 'এটার দাম কত': মৌসুমী হামিদ - বাংলাদেশ টাইমস

মৌসুমী আরও বলেন, ৩২ নম্বরে হামলার সময় বাঁধনের নীরব থাকা নিয়ে যারা সমালোচনা করেছিলেন, তাদের কেউ কেউ এখন ভেনিসের ঘটনায় একই ধরনের আচরণকে সমর্থন করছেন। তার মতে, এ ধরনের দ্বৈত মানসিকতা সমাজে বিভাজন আরও বাড়িয়ে দেয়।

দেশের রাজনৈতিক ইতিহাসের কয়েকজন নেতার উদাহরণ টেনে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মতো নেতাদের সঙ্গে বর্তমান সময়ের রাজনীতির তুলনা করা যায় না। মানুষের পোশাক ছেঁড়া কিংবা হেনস্তা করা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না।

সবশেষে মৌসুমী হামিদ বলেন, শিল্পীকে তার কাজ, মনুষ্যত্ব ও ব্যক্তিসত্তা দিয়ে মূল্যায়ন করা উচিত; কেবল রাজনৈতিক পরিচয় কিংবা দলীয় অবস্থান দিয়ে নয়।

ভেনিস চলচ্চিত্র উৎসরে অংশ নিতে গিয়ে বাঁধনের হেনস্তার অভিযোগ প্রকাশ্যে আসার পর শোবিজ অঙ্গনের তারকাদের এমন প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা