বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস চট্টগ্রামের হালিশহরে মি.ডিআইওয়াই-এর আউটলেট উদ্বোধন করলেন জামাল ভূঁইয়া ভোজিনিয়ার মাকে বিশ্বকাপের খেলা দেখাতে পাশে থাকতে চায় বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ শিশু নন্দিনী হত্যার দায় স্বীকার করেছেন বিধান, আরও ২ মামলা দায়ের বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ইআইবির সঙ্গে লুক্সেমবার্গে বৈঠক বিএসএফের হাতে বাংলাদেশি হত্যা দুঃখজনক ও মানবাধিকার লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে ময়লার ড্রাম স্থাপন শরীয়তপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ২০২৭ সালে সিলেবাস ও কারিকুলামে অনেকখানি পরিবর্তন আসবে: শিক্ষামন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ইআইবির সঙ্গে লুক্সেমবার্গে বৈঠক

প্রতিবেদকের নাম

বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে আজ লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার। ইআইবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মিস থুরাইয়া ত্রিকি।

বৈঠকে বাংলাদেশে জরায়ুমুখ ও স্তন ক্যান্সারের ক্রমবর্ধমান বোঝা মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য ইআইবির বিদ্যমান একটি ঋণ পুনর্বিন্যাস করার বিষয়ে উভয়পক্ষ নীতিগতভাবে একমত হয়। এ উদ্যোগ তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের “সবার জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা” নিশ্চিত করার ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে নারী, নবজাতক ও শিশুর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরশক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ইআইবির সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়ে উভয়পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এ ছাড়া স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনা (হেলথকেয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট) উন্নয়নের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। নিরাপদ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণে ইআইবির সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করার লক্ষ্যে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সঙ্গে আমাদের এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং স্বাস্থ্যসেবা বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

বৈঠকে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর চিফ অব স্টাফ এবং বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নারীস্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণে আন্তর্জাতিক অংশীদারিত্ব বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাস্থ্য ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে উভয়পক্ষ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে একমত হয়।

বৈঠকে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা