বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর মা আর নেই

প্রতিবেদকের নাম

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতার মা এবং সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি, মুন্নু গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সহধর্মিনী হুরন নাহার রশিদ মারা গেছেন।

আজ রোববার ভোরবেলায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৮৩ বছর। বিভিন্ন শারীরিক জটিলতায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই মেয়ে, তিন নাতি, দুই জামাতা, ভাইবোনসহ অনেক আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

তার জানাজা আজ বাদ আসর মানিকগঞ্জের মুন্নু সিটিতে অবস্থিত মুন্নু মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অতঃপর মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা