বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিরোধীদলীয় নেতার সাথে আইপিইউ এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ

মুহাঃ শফিউল আলম , সহকারী পরিচালক (গণসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়

 

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মোঃ শফিকুর রহমান, এমপির সাথে আজ তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণ ও আন্তরিক পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এসময় আইপিইউ এর সেক্রেটারি জেনারেলের সাথে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো।

সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদকে আরও কার্যকর করে তোলা এবং সকল গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় করেন। বিরোধীদলীয় নেতা এ সময় সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা গতিশীল এবং তরুণ সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি আইপিইউ-এর অন্যতম অগ্রাধিকার মর্মে আলোচনা হয়।

আইপিইউ মহাসচিব বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয়ে পারষ্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সাথে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা