বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিশ্বকাপ চলাকালে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম

চলমান ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে আজ বুধবার থেকে ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

আজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, সবাইকে অবগত করা যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল আজ বুধবার থেকে নিয়ন্ত্রিত থাকবে।

এতে আরও বলা হয়, বিশ্বকাপ খেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) বহিরাগত ও সাধারণ যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবাগুলো ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার গাড়ি (ফুড ডেলিভারি), অনলাইন শপিংয়ের যানবাহনসহ অন্যান্য সরকারি গাড়ি এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। তবে ক্যাম্পাসের ভেতরে সাধারণ গণপরিবহন এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তটি পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনশীল। সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব অবস্থার ভিত্তিতে সময়ে সময়ে এই সিদ্ধান্ত পুনরায় মূল্যায়ন করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা