শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
‘দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালিত, এতে সরকারের বিন্দুমাত্র ক্রেডিট নেই’ বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির বিএনপি নেতাকে খুন করতে ভাড়া করেন ছোট ভাই, সব জানতেন ওসি খুলনায় চোর সন্দেহে পিটুনি, যুবকের মৃত্যু খুলনায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে মাদক ও আধিপত্যের বিরোধ খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা শীর্ষ ২ নেতার করমর্দনের অপেক্ষায় বাংলাদেশ-ভারত ব্যক্তিগতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না: পানিসম্পদ মন্ত্রী হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিবাহবিচ্ছেদের পরও কেন সিঁদুর পরেন, জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যারিস্টার হলেন পরশুরামের রাফিন অলি খোন্দকার

প্রতিবেদকের নাম

পরশুরাম পৌর এলাকার উত্তর কোলাপাড়া গ্রামের কৃতী সন্তান রাফিন অলি খোন্দকার যুক্তরাজ্য থেকে ব্যারিস্টারি সনদ অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

রাফিন অলি খোন্দকার একজন মেধাবী শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি এবং বাংলাদেশের ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তী সময়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড থেকে বার কোর্স সম্পন্ন করেন। সব পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হওয়ার পর যুক্তরাজ্যের ইনস অব কোর্ট থেকে ব্যারিস্টারি সনদ অর্জন করেন তিনি।

রাফিনের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন তাঁর বাবা আবদুল মোত্তালেব নাসিম খোন্দকার। তিনি বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার ছেলে রাফিন অলি খোন্দকার সফলভাবে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে ব্যারিস্টারি সনদ অর্জন করেছে। আমার সন্তানের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, ব্যারিস্টার হিসেবে রাফিন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করবেন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

রাফিন অলি খোন্দকার পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান প্রয়াত আবুল খায়ের খোন্দকারের নাতি। তাঁর বাবা আবদুল মোত্তালেব নাসিম খোন্দকার ওই মাদ্রাসার দাতা সদস্য ও গভর্নিং বডির সভাপতি।

রাফিন অলি খোন্দকারের এ সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত।

শুভাকাঙ্ক্ষীরা তাঁর ভবিষ্যতে পেশাগত জীবনের সাফল্য এবং দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখার প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা