বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
মহাদেবপুরে যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনের আওতায় আসতে হবে : জামায়াত আমির ১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, গাজীপুরে ফের উত্তেজনা মুজিবনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ বৃদ্ধা নিহত ট্রাকচালক হোসেন হত্যা মামলা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৭ ডিসেম্বর গোপালগঞ্জ সহিংসতায় অর্থের উৎস খুঁজছে এনবিআর, নজরদারিতে ১০১ জন বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ শেখ হাসিনার দেশে ফেরার খবরে আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক পোস্ট হরমুজে মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের গাজা নীতি না বদলালে আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে ইসরাইল: কুশনার
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মহাদেবপুরে যুবককে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মহাদেবপুরে আসাদ (৩২) নামের এক যুবকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃতের পরিবারের দাবি পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মৃত আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মৃতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি আসাদকে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। প্রথমে তার মোবাইলফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত লাশ দেখতে পান। বিষয়টি মাতাজিহাট ফাঁড়ি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে পরিবারের দাবি তাকে হত্যা করে তার লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনান্তে নিহতের লাশ উদ্ধারের প্রস্তুতি চলছে।’

এ ঘটনায় আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা