রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মাথা ঘুরে পড়ে গেলেন মিষ্টি সুবাস, আদালতে বললেন ‘গুলি করে মেরে ফেলেন’

প্রতিবেদকের নাম

মডেল মোসা. সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস বলেছেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

আজ রোববার জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির সময় বিচারকের উদ্দেশে তিনি এ কথা বলেন।

এদিকে আজ দুপুরে গ্রেপ্তার দেখানোর শুনানিতে তাকে রাগাকার থেকে আদালতে নেওয়ার সময় তিনি ‘মাথা ঘুরে’ পড়ে যান। পরে তাকে হাজতখানায় নিয়ে সুস্থ করে আবার আদালতে ওঠানো হয়।

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়। শুনানি চলাকালে মিষ্টি সুবাস ক্ষোভ প্রকাশ করে বিচারকের উদ্দেশে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করেনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

গত ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার হন মিষ্টি সুবাস। এরপর একে একে তাকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় জামিন পেয়ে মিষ্টি সুবাস কারামুক্তির অপেক্ষায় ছিলেন বলেন জানান তার আইনজীবী গোলাম রাব্বানী। এরপর গত ৯ সেপ্টেম্বর নতুন করে হত্যাচেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আতোয়ার রহমান।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ অগাস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন কিশোর মো. আবির। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। তাদের ছোড়া গুলিতে আবির গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা