শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মেসির বাঁধভাঙা উল্লাস

প্রতিবেদকের নাম

গোল করার পর লিওনেল মেসি বাঁধভাঙা উল্লাস পুরো বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর মনে এক অন্যরকম আবেগ ও উন্মাদনার সৃষ্টি করেছে।গোল করার পর তার স্বভাবসুলভ দুই হাত আকাশের দিকে তুলে সৃষ্টিকর্তাকে স্মরণ করা কিংবা দলের অন্য সতীর্থদের সাথে আবেগঘন আলিঙ্গন করার মুহূর্তে দেখা যায়। কিন্তু আজ রোববার জর্ডানের জালে বল ঝড়ানোর পর মাথানিচু করে গোলের অন্যরকম উল্লাস প্রকাশ করেন।

শুধু স্টেডিয়াম নয়, তার দুর্দান্ত পারফরম্যান্সে গোটা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে উন্মাদনা সৃষ্টি করেছে। বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে মেসি ম্যাজিক এক আলাদা উন্মাদনা ছড়ায়। প্রতিটি ম্যাচেই তার গোল বা জয়ের পর রাজধানী ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মত উন্মুক্ত জায়গায় ভক্তরা বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন।

 

বল নিয়ে জর্ডানের বক্সে ঢোকার মুখে জিওভানি লো সেলসোকে কড়া চ্যালেঞ্জে ফেলেন জর্ডানের আবু তাহা। রেফারি ফ্রি কিক দিলে আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার বাঁ পায়ে নিখুঁত শট নেন। সামনে জর্ডানের মানব দেয়ালের পাশের ফাঁকা জায়গায় গোলবার ঘেঁষে নেওয়া শটটি যেন ঠেকানোরও চেষ্টা করলেন না জর্ডান গোলরক্ষক। বিশ্বকাপে নিজের গোল পান লো সেলসো।

তারপর প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে জর্ডানের বক্সে মেসি ঢোকার মুহূর্তে আমের জামুস তাকে থামাতে টেনে ধরেন। এরপর রেফারি ফাউলের বাঁশি বাজালে ২৫ গজ দূরত্বে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। মানবদেয়ালের পাশে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওতামেন্দি কৌশলে সরে গেলে মেসি নিচু শটে বল জালে জড়ান।

তাতে করে বিশ্বকাপের এক ম্যাচে দুটি ফ্রি কিক গোলের বিরল কীর্তি গড়ে আর্জেন্টিনা। ফিফা বিশ্বকাপ ইতিহাসে চতুর্থ দল হিসেবে সরাসরি ফ্রি কিক থেকে দুটি গোল করল আলবিসেলেস্তেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা