বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রোনালদোর সেই ‘৭’ এবার লিয়াওয়ের গায়ে, তবে কি শেষ হচ্ছে সিআর৭ অধ্যায়?

স্পোর্টস ডেস্ক:

পর্তুগালের ফুটবলে কি তবে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়? প্রায় দুই দশক ধরে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে অবিচ্ছেদ্য হয়ে থাকা বিখ্যাত ৭ নম্বর জার্সি এবার উঠছে রাফায়েল লিয়াওয়ের গায়ে।

রোনালদো জাতীয় দলের ক্যাম্পে না থাকায় আজ রাতে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে এই জার্সি পরবেন লিয়াও। পর্তুগালের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিপি জানিয়েছে, উয়েফার ম্যাচসংক্রান্ত তালিকায় লিয়াওকে ৭ নম্বর জার্সিতে রাখা হয়েছে।

এতদিন জাতীয় দলে ১৭ নম্বর জার্সি পরতেন লিয়াও। এবার তার সেই জার্সি দেওয়া হয়েছে ফাবিও সিলভাকে।

লুইস ফিগো অবসর নেওয়ার পর ২০০৭ সালে পর্তুগালের ৭ নম্বর জার্সি পান রোনালদো। এরপর প্রায় দুই দশক ধরে জার্সিটি হয়ে ওঠে তার পরিচয়ের অন্যতম প্রতীক। ‘সিআর৭’ শুধু একটি জার্সি নম্বর নয়, সময়ের সঙ্গে এটি রোনালদোর বিশ্বজুড়ে পরিচিত একটি ব্র্যান্ডেও পরিণত হয়েছে।

তাই সেই ৭ নম্বর জার্সি লিয়াওয়ের গায়ে ওঠার ঘটনায় পর্তুগাল ফুটবলে প্রতীকী পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে।

তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। এই ম্যাচে লিয়াও ৭ নম্বর পরলেও স্থায়ীভাবে জার্সিটি তার হয়ে যাচ্ছে—এমনটা নিশ্চিত নয়। পর্তুগালের ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম রেনাসেনসার তথ্য অনুযায়ী, উয়েফার নিয়মে ম্যাচের ২৩ সদস্যের তালিকায় ১ থেকে ২৩ পর্যন্ত নম্বর বরাদ্দ করতে হয়। রোনালদো স্কোয়াডে না থাকায় তার ৭ নম্বর জার্সি পেয়েছেন লিয়াও।

অন্যদিকে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেও রোনালদো এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে পর্তুগালের জার্সিতে তার অধ্যায় শেষ হয়ে গেছে—এমনটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদোর সেই ৭ নম্বর জার্সিতে লিয়াওয়ের উপস্থিতি যে পর্তুগাল ফুটবলে পরিবর্তনের একটি প্রতীকী দৃশ্য তৈরি করেছে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা