বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাওনের ফেসবুক আইডি উধাও

প্রতিবেদকের নাম

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অভিনয় কিংবা নির্মাণে এখন আর খুব একটা নিয়মিত নন তিনি। তবে আলোচনায় থাকেন রাজনৈতিক নানা মন্তব্যের কারণে। এইতো ক’দিন আগে ফেসবুকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েন এই অভিনেত্রী। সেই জের ধরেই এবার উধাও তার ফেসবুক অ্যাকাউন্ট।

শাওনের আইডি সংক্রান্ত খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন তার বন্ধু ও লেখক তামান্না সেতু। তিনি জানিয়েছেন শাওনের আইডি সাসপেন্ড করা হয়েছে ফেসবুক থেকে।

ফেসবুকে সেতু লিখেছেন, ‘বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক একাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটিকে ঘিরে আলোচনা তৈরি হয় সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।’

তথ্যটি শাওন দিয়েছেন বলেও তামান্না সেতু তার পোস্টে উল্লেখ করেছেন।

এদিকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দিয়েছেন- এমন অভিযোগ এনে শাওনসহ ৬ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা অভিযোগ জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্র সংলাপ ফোরামের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা