রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম হ্যাটট্রিকে রেকর্ড ফরাসি তারকা উসমান দেম্বেলের চট্টগ্রামে ৮০০ একর জমিতে হবে ‘চাইনিজ শিল্প পার্ক’, মন্ত্রিসভায় সিদ্ধান্ত কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ গণভোটের রায় নিয়ে প্রতারণা করলে, হাসিনার পরিণতি হবে তারেক জিয়ার বিশ্বকাপ থেকে ১২ দল আউট, নকআউট নিশ্চিত করল ২৮ দল বীমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই: ড. তিতুমীর তুরাগে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং কর্মশালা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শেষ ম্যাচে হারলে কি হবে ব্রাজিলের

প্রতিবেদকের নাম

চলতি বিশ্বকাপে হাইতিকে ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ব্রাজিল। এই জয়ে ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের পথে জোরালো অবস্থান তৈরি করেছে কার্লো আনচেলত্তির দল। নকাউট পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে চূড়ান্ত পরীক্ষায় মাঠে নামবে ব্রাজিল।

বর্তমানে ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় ব্রাজিলের সংগ্রহ ৪, গোল ব্যবধান +৩। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে (+১) পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে মরক্কো। এছাড়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্কটল্যান্ড এবং কোনো পয়েন্ট না পাওয়া হাইতির অবস্থান তলানিতে। এমন পরিস্থিতিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

স্কটল্যান্ডের কাছে শেষ ম্যাচে পরাজিত হলেও ব্রাজিলের বিশ্বকাপ মিশন তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে না। এবারের ৪৮ দলের নতুন ফরম্যাটে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দলের পাশাপাশি আটটি সেরা তৃতীয় স্থান অধিকারী দলও শেষ ৩২-এ খেলার সুযোগ পাবে। ফলে হারলেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা জিইয়ে থাকবে সেলেসাওদের। স্কটল্যান্ড জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬, আর ব্রাজিল আটকে থাকবে ৪ পয়েন্টেই।

ব্রাজিল পরাজিত হলে তাদের অবস্থান অনেকটাই নির্ভর করবে মরক্কো ও হাইতির মধ্যকার ম্যাচের ওপর। হাইতিকে হারালে মরক্কোর পয়েন্ট হবে ৭, আর ড্র করলে হবে ৫। উভয় ক্ষেত্রেই স্কটল্যান্ড ও মরক্কো গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে পরের পর্বে যাবে এবং ব্রাজিল নেমে যাবে তৃতীয় স্থানে। তবে মরক্কো যদি হাইতির কাছে হেরে যায়, তবে ব্রাজিল ও মরক্কো উভয়েরই পয়েন্ট থাকবে ৪। সেক্ষেত্রে দ্বিতীয় স্থান নির্ধারণে গোল ব্যবধান হিসাব করা হবে। বর্তমান গোল ব্যবধানে মরক্কো থেকে এগিয়ে থাকায় অল্প ব্যবধানে স্কটল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় স্থান ধরে রাখার সুযোগ থাকবে আনচেলত্তির শিষ্যদের।

তবে সমীকরণের জটিলতায় না গিয়ে নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখার সুযোগ রয়েছে ব্রাজিলের সামনে। স্কটল্যান্ডকে হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবে নকআউট পর্বে জায়গা করে নেবে তারা। এমনকি ম্যাচটি ড্র করলেও ৫ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে থাকার প্রবল সম্ভাবনা থাকবে। পাশাপাশি ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করলেও সেরা তৃতীয় দল হিসেবে পরের পর্বে যাওয়ার যথেষ্ট সুযোগ থাকবে। তাই নকআউট যাত্রার পথ মসৃণ করতে স্কটল্যান্ডের বিপক্ষে জয় বা অন্তত হার এড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা