বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সব দায় আপনাদের: পরীমণি

প্রতিবেদকের নাম

একটি ফটোকার্ড দিয়ে দুঃখ প্রকাশ করলেই সবকিছু ঠিক হয়ে যায় না- এমন মন্তব্য করে বেসরকারি একটি টেলিভিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তার অভিযোগ, একটি ঘটনার পর থেকে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে কোনো পোস্ট করলেই তাকে নেতিবাচক মন্তব্যের মুখে পড়তে হচ্ছে। এমনকি বাদ যাচ্ছে না তার সন্তানদের ছবিও।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পরীমণি ওই টেলিভিশনের উদ্দেশে লিখেছেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটোকার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।’

নিজের জীবনে এর প্রভাব তুলে ধরে নায়িকা লিখেছেন, তার স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত কোনো বিষয়ই প্রকাশ করতে পারছেন না তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’

এ পরিস্থিতির জন্য টেলিভিশনটিকে দায়ী করে পরীমণি লিখেছেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন, এর সম্পূর্ণ দায়ভার আপনাদের।’

ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন, তার মানসিক শান্তি নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কাজও। প্রশ্ন তোলেন- কি করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকলো আর।

পরীর অভিযোগ, অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস দেওয়া হলেও এখনো সে বিষয়ে অগ্রগতি দেখতে পাননি তিনি। এ প্রসঙ্গে টেলিভিশনের উদ্দেশে তার প্রশ্ন, ‘আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা।’

পোস্টের শেষে ক্ষোভ প্রকাশ করে পরীমণি লিকেছেন, ‘আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা