বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৫ শিশু মারা গেছে। এ সময়ে ১ হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৪৬৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে ৩৮৯ শিশু হাম শনাক্তের পর মারা গেছে ৭৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৫৪ হাজার ৯১১ শিশুর। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৮৬৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৩৮ হাজার ৯৮০ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা