মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টায় মহামান্য রাষ্ট্রপতি মাননীয় জ্বালানি মন্ত্রী অসুস্থ ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গিয়েছিলেন। তিনি তাঁর শয্যার পাশে কিছু সময় ছিলেন।’

ইউনুস আলী বলেন, ‘জ্বালানি মন্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা মহামান্য রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। মহামান্য রাষ্ট্রপতি জ্বালানি মন্ত্রী মহোদয়ের ছেলে আবেদ হাসান মাহমুদের সঙ্গেও কথা বলেছেন।’

এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হক এবং রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মো. ইউনুস আলী উপস্থিত ছিলেন।

গতকাল রাত সাড়ে ১০টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন ইকবাল হাসান মাহমুদ টুকু।

আবেদ হাসান মাহমুদ জানান, গত কয়েক দিন ধরে তাঁর বাবা তীব্র জ্বরে ভুগছিলেন। পরে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আবেদ আরও জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তাঁর বাবার চিকিৎসা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা