শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী ইউসুফ হত্যা: তদন্ত ভিন্নখাতে নেওয়ার অভিযোগ উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ ডেপুটি অ্যাটর্নি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ২৬৫ জন অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে অপচয় করা যাবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চাইলেন সাইফুল হক পরিবর্তনের চাবিকাঠি নাগরিকদের হাতেই: হোসেন জিল্লুর রহমান জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হাসপাতালে মৌসুমীর মা, দোয়া চাইলেন ওমর সানী

প্রতিবেদকের নাম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর মা গুরুতর অসুস্থ। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌসমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী।

আজ সোমবার (১৩ এপ্রিল) ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়ে শাশুড়ির সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই নায়ক। সেখানে তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তার শাশুড়ি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় ওমর সানী জানান, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সম্পূর্ণ অচেতন অবস্থায় আছেন। তবে এখনও পর্যন্ত কী কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে, সে বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, অনেক আগে থেকেই মৌসুমীর মা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর আগে ২০২০ সালে করোনাকালীন সময়েও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে তখনও তার স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটেছিল।

ওমর সানীর পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও শুভাকাংক্ষীরা মৌসুমীর মায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা