শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

১০ লাখ টাকার জন্য বিপন্ন এক ফুটফুটে শিশু! ছোট্ট তাহমিনাকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন

ডেস্ক রিপোর্ট :

মাত্র ৭ মাসের শিশু তাহমিনা। যে বয়সে মায়ের কোলে হাসি-খেলায় বেড়ে ওঠার কথা, সেই বয়সেই প্রাণঘাতী অসুস্থতার সঙ্গে লড়ছে ছোট্ট শিশুটি। প্রতিটি মুহূর্ত কাটছে হাসপাতালের বিছানায়, আর মেয়ের সুস্থতার আশায় বুক বেঁধে আছেন অসহায় বাবা-মা।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের মোসলেহ উদ্দীন দেওয়ান ও তাছলিমা বেগমের সন্তান তাহমিনা। বাবা গ্রামের একজন ছোট দোকানদার। সীমিত আয়ে কোনোভাবে সংসার চালালেও মেয়ের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে এখন দিশেহারা পরিবারটি।

পরিবারের তথ্য অনুযায়ী, গত তিন মাস ধরে অসুস্থ তাহমিনা। হামে আক্রান্ত হওয়ার পর নিউমোনিয়া থেকে ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। এতে শিশুটির ফুসফুসের প্রায় দুই-তৃতীয়াংশ আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে তাহমিনা ঢাকার মিরপুর-২-এর ৬/২, বড়বাগ এলাকায় অবস্থিত Dr. M.R. Khan Shishu Hospital & ICH-এ চিকিৎসাধীন রয়েছে।

চিকিৎসার জন্য আনুমানিক ১০ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার। কিন্তু একজন ক্ষুদ্র দোকানির পক্ষে এত বিপুল অর্থের জোগান দেওয়া প্রায় অসম্ভব। একদিকে সন্তানের জীবন বাঁচানোর আকুতি, অন্যদিকে চিকিৎসার বিশাল ব্যয়—সব মিলিয়ে অসহায় বাবা-মায়ের চোখে এখন শুধুই অনিশ্চয়তা।

তাই ছোট্ট তাহমিনার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, প্রবাসী বাংলাদেশি এবং মানবিক হৃদয়ের মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।

আপনার সামান্য সহযোগিতাও হয়তো ছোট্ট তাহমিনার চিকিৎসার পথ সহজ করে দিতে পারে। আপনার সহযোগিতা, দোয়া ও ভালোবাসায় আবারও সুস্থ হয়ে মায়ের কোলে ফিরে আসুক শিশুটি—ফিরে আসুক তার মুখের নিষ্পাপ হাসি।

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ (বাবা): 01726910262

বিকাশ (মামা): 01648815856

Dutch Bangla Bank PLC.
Bhulta Branch
MD.SALIM HOSSAIN
A/C No:1761580258392

শিশু তাহমিনার বাবার নাম: মোসলেহ উদ্দীন দেওয়ান।

ঠিকানা: গ্রাম—রাজাপুর, ডাকঘর—চানপুর (৮২৭২), উপজেলা—মেহেন্দিগঞ্জ, জেলা—বরিশাল।

মানবতার হাত বাড়িয়ে দিন। আসুন, সবাই মিলে ছোট্ট তাহমিনার জীবন বাঁচানোর এই লড়াইয়ে পাশে দাঁড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা