বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগ আ. লীগের অপরাধের বিচার না করলে সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে না জাতীয় চিড়িয়াখানায় এল বিদেশি দুই জাতের প্রাণী সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক পাঠানো যাবে টাকা জাকার্তায় বৈশ্বিক সম্মেলনে দেশের উচ্চশিক্ষার অগ্রযাত্রা তুলে ধরলেন সবুর খান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সাক্ষাৎ জাইমা রহমানের ছবি ব্যবহার করে প্রতারণার মামলায় আইনজীবী রিমান্ডে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি কাইয়ুম, মহাসচিব লুৎফর রোনালদো আমাদের দলের আদর্শ: পর্তুগাল কোচ
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

প্রতিবেদকের নাম

ব্রাজিলের বিপক্ষে হাইতির হার তাদেরকে ১ম দল হিসেবে তারা এবারে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তুরস্ক। প্যারাগুয়ের বিপক্ষে তারা ১-০ গোলের ব্যবধানে হেরে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেলোতুরস্ক। এজন্য নিজেকে লজ্জিত মনে করছেন তুর্কির সবচেয়ে বড় তারকা রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলার আর্দা গুলে।

ম্যাচ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তুরস্কের ফুটবলার আর্দা গুলে বলেন, ‘আমার আসলে বেশি কিছু বলার নেই। আমরা খুব দুঃখিত এবং লজ্জিত। আমাদের দেশের সকলের কাছে আমরা ক্ষমা চাচ্ছি। আমরা ভবিষ্যৎ টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করবো। আমিও চেষ্টা করবো নিজের সেরাটা দিয়ে এই টুর্নামেন্টের ক্ষত ভুলিয়ে দিতে। আমরা সবাই বড় ক্লাবে খেলে থাকি, আমাদের এমনটা করা উচিত হয়নি। আমরা ক্ষমাপ্রার্থী।’

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুটা ছিল বেশ কঠিন। মাত্র দ্বিতীয় মিনিটেই মাতিয়াস গালারসার গোলে পিছিয়ে পড়ে তুরস্ক। সেই ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টা করলেও একের পর এক সুযোগ নষ্টের মিছিলই হয়ে ওঠে তাদের বাস্তবতা।

প্রথমার্ধের যোগ করা সময়ে মিগেল আলমিরনের লাল কার্ডে ১০ জনে নেমে যায় প্যারাগুয়ে। একজন বেশি নিয়ে দীর্ঘ সময় খেলার সুযোগ পেয়েও ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি তুরস্ক। ৩২টি শট নিয়েও তারা সেই শুরুর গোল শোধ করতে ব্যর্থ হয়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলে হারার ম্যাচেও একই ছবি। সেদিন গোলের জন্য ৩০টি শট নিয়েও ব্যর্থ হয়েছিল তুরস্ক। দুই ম্যাচ মিলিয়ে আক্রমণের চাপ থাকলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ে ছিল ভয়াবহ ব্যর্থতা। ১৯৬৬ সাল থেকে তথ্য সংরক্ষণ শুরুর পর এই প্রথম বিশ্বকাপে কোনো দল দুই ম্যাচে ৬২টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা