বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সচিব ও পুলিশের সাবেক আইজিপি মো. আবদুল কাইয়ুম ও মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।
এছাড়া সহসভাপতি নির্বাচিত হয়েছেন— সাবেক অতিরিক্ত আইজিপি মো. আব্দুল মান্নান, সাবেক অতিরিক্ত আইজিপি, মো. আবদুর রহমান খানএবং সাবেক অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন— মো. আব্দুল কুদ্দুস খান, যুগ্ম-মহাসচিব মো. সিরাজুল ইসলাম ও মোঃ বক্তিয়ার হোসেন ভূঞা।
এছাড়া দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহমদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।
গত ১৪ মে সমিতির নির্বাচন কমিশন এক সভায় গৃহীত সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে উপরোক্ত পদসমূহে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের সকলকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী (১১ টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী) থাকায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং সমিতির ১৯টি শাখায় যথারীতি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।