শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরী

প্রতিবেদকের নাম

স্যান্ডপেপার ইস্যুতে অস্ট্রেলিয়ার ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না। এর মধ্যেই মেলবোর্নে নতুন আশার গল্প লিখলেন দুই তরুণ নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৩৮ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন চৌধুরী।

শেষ দিকে ১১ বলে অপরাজিত ২৫ রানে জয় নিশ্চিত করেন এডওয়ার্ডস। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১ বল হাতে রেখে ১৮৭ রানের লক্ষ্য তাড়া করেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটের জয়ে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ১–০ ব্যবধানে।

শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। বল হাতে স্যাম কারেন। প্রথম বলেই ছক্কা মেরে সমীকরণ সহজ করে দেন এডওয়ার্ডস। কারেনও আর কোনো অঘটন ঘটাতে পারেননি।

রানতাড়ায় অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের তৃতীয় বলেই লিয়াম ডসনের স্পিনে আউট হন ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্ক। এরপর অভিষিক্ত স্যাম হার্পার পাল্টা আক্রমণে যান। জেমি ওভারটনের এক ওভারেই তোলেন ২০ রান, চাপে ফেলেন ইংলিশ বোলারদের। তবে ১৫ বলে ৩২ রান করে হেনরি ক্রুকম্বের বলে ফেরেন তিনি। এটি ইংল্যান্ডের এই পেসারের প্রথম টি-টুয়েন্টি উইকেট।

ফিফটি করেছেন ব্রুকও
ফিফটি করেছেন ব্রুকওএএফপি

১০ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ২ উইকেটে ৮৬ রান। ডসনের দুর্দান্ত এক ক্যাচে মিচেল মার্শ ৩৭ রান করে ফিরলে চাপে পড়ে স্বাগতিকেরা। এরপর ২০ রান করে আউট হন টিম ডেভিড। তখন দলের ভরসা হয়ে ওঠেন চৌধুরী। জয়ের সম্ভাবনা উজ্জ্বল করার পর তিনি ফিরে গেলে বাকি কাজ সারেন এডওয়ার্ডস।

এর আগে ইংল্যান্ডের ইনিংসও শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। প্রথম বলেই ফিল সল্টকে হারায় সফরকারীরা। তৃতীয় ওভারে ১০ রান করা অ্যানিউরিন ডোনাল্ড ফিরলে স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১৩ রানে। এরপর পাল্টা আক্রমণে ম্যাচের চিত্র বদলে দেন অধিনায়ক হ্যারি ব্রুক। রাইলি মেরেডিথের এক ওভারে টানা তিন ছক্কা হাঁকিয়ে মাত্র ২০ বলে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত চৌধুরীর বলে হার্পারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৩৬ বলে ৬৫ রান করেন ব্রুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা