বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ

প্রতিবেদকের নাম

আইএফআইসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিশিষ্ট ব্যাংকার জনাব ইমরান আহমেদ। ব্যাংকিং খাত, অর্থায়ন, পরিচালন কার্যক্রম, তথ্যপ্রযুক্তি এবং ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে তাঁর দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় ধরে কাজ করার পেশাগত অভিজ্ঞতা রয়েছে।

 

জনাব ইমরান আহমেদ হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত সনদের দিক থেকে তিনি একজন ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA), সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (CISA), সার্টিফায়েড শরি’য়াহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (CSAA) এবং সার্টিফায়েড সাসটেইনেবিলিটি রিপোর্টিং স্পেশালিস্ট (CSRS)।

 

পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, নরওয়ে, ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে আয়োজিত বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। কর্মজীবনের প্রারম্ভে তিনি আন্তর্জাতিক বিশ্বখ্যাত নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসি (PwC)-এর তৎকালীন সহযোগী প্রতিষ্ঠান ‘কাসেম অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস’-এর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

আইএফআইসি ব্যাংকে যোগদানের পূর্বে জনাব ইমরান আহমেদ ন্যাশনাল ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া তিনি সোনালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও প্রধান নিরীক্ষা কর্মকর্তা, এনআরবি ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার এবং ব্যাংক এশিয়া পিএলসির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা