দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি ‘রূপায়ণ সিটি উত্তরা’ পরিদর্শন করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন।
শনিবার (১০ অক্টোবর) প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তাঁরা রূপায়ণ সিটি উত্তরার পরিকল্পিত নগরায়ণ, নান্দনিক স্থাপত্য নকশা, পর্যাপ্ত উন্মুক্ত ও সবুজ পরিবেশ এবং আধুনিক পরিচ্ছন্ন কমিউনিটি ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন।
পরিদর্শনকালে তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।
এ সময় আইসিবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, “রূপায়ণ সিটি উত্তরায় অত্যন্ত চমৎকার ও পরিকল্পিত একটি আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এখানকার সবুজায়ন, প্রশস্ত উন্মুক্ত স্থান এবং সমন্বিত কমিউনিটি লিভিংয়ের ধারণা আধুনিক দৃষ্টিনন্দন নগর ব্যবস্থার এক অনন্য প্রতিচ্ছবি।”
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব (অব.), রূপায়ণ গ্রুপের সিএফও মো. সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর মার্কেটিং অমিত চক্রবর্তীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।