বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আখতারুজ্জামান জামায়াতের নেতা নয়: এটিএম আজহারুল ইসলাম

প্রতিবেদকের নাম

মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নেতা নয়, তিনি দলের প্রাথমিক সদস্য বলে দাবি করেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। আজ শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এটিএম আজহার বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যেই মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তিনি জামায়াতের কোনো নেতা নন, সহযোগী সদস্য বা প্রাথমিক সদস্য হয়েছেন।’

দলটির সদস্য হওয়ার প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, ‘প্রাথমিক সদস্য হওয়ার পর কর্মী, এরপর সদস্য এবং পরে নেতা হওয়ার সুযোগ রয়েছে। সেই হিসেবে তিনি বর্তমানে সাধারণ সদস্য মাত্র।’

এটিএম আজহার অভিযোগ করে বলেন, ‘জামায়াতের কোনো নেতা বক্তব্য দিলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয় না। কিন্তু এমন কোনো বক্তব্য বা তথ্য সামনে এলে, যার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব, তখন তাকে জামায়াতের নেতা হিসেবে তুলে ধরা হয়।’

এসময় রংপুরের উন্নয়নের জন্য এটিএম আজহারুল ইসলাম রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের আহ্বায়ক হিসেবে ১৩ দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হলো- তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন। মধ্যপাড়া কঠিন শিলাদ্বিতীয় প্রকল্প দ্রুত বাস্তবায়ন। সৈয়দপুর বিমানবন্দরকে আধুনিকীকরণ। দ্বিতীয় যমুনা সেতু দ্রুত বাস্তবায়ন। রংপুর বিভাগের অবকাঠামো উন্নয়ন। রংপুর বিভাগের সকল উপজেলায় মহিলা কলেজকে সরকারিকরণ। রংপুর বিভাগের সকল জেলায় নারীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। রংপুর বিভাগীয় শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। রংপুর বিভাগে গ্যাস লাইন সংযোগ এবং সরবরাহ। রংপুর বিভাগে ট্রেন যোগাযোগ আধুনিকায়ণ এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি। কৃষি ভিত্তিক শিল্প কারখানা স্থাপন। রংপুর বিভাগের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ণ ও রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ। রংপুর বিভাগের সকল জেলা শহরকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা।

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমীর এটিএম আজম খান, রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ১৪ জন সংসদ সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা