বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আমাকে বিয়ে দিতে চান, প্রশ্ন পরীমণির

প্রতিবেদকের নাম

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ক্যারিয়ার- সবকিছু নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। গতকাল বুধবার (২৯ জুলাই) রাতে রাজধানীর গুলশানে একটি ফ্যাশন শোতে অংশ নেন এই অভিনেত্রী। আর সেখানে এমন এক কথা বলেন সবাইকে থমকে দিয়েছেন পরী। শুধু তাই নয়, তার কথা শুনে উপস্থিত সবাই একসঙ্গে জবাব দিতে বাধ্য হন।

জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আড্ডায় ছিলেন পরীমণি। নিজের জীবন, সংগ্রাম ও নানা অভিজ্ঞতার কথা বলতে বলতেই হঠাৎ সাংবাদিক ও ইউটিউবারদের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দেন- ‘আমাকে বিয়ে দিতে চান, না চান না?’

পরীর এমন অপ্রত্যাশিত প্রশ্নে মুহূর্তেই বদলে যায় অনুষ্ঠানের পরিবেশ। উপস্থিত সবাই একসঙ্গে বলে ওঠেন- ‘চাই’। আর সেই উত্তরেই হাসিতে ভরে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

তবে শুধু মজার মুহূর্তেই থেমে থাকেননি পরীমণি। নিজের জীবনের কঠিন সময় নিয়েও খোলামেলা কথা বলেন তিনি। ২০২১ সালের আলোচিত ঘটনার কথা স্মরণ করে জানান, সেই সময় ছিল তার জীবনের অন্যতম বড় পরীক্ষা।

পরী বলেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্যদিয়েও তিনি থেমে যাননি। বরং প্রতিটি অভিজ্ঞতা তাকে আরও শক্ত করেছে, নতুনভাবে পথ চলার সাহস দিয়েছে।

এখন অতীতের দিকে না তাকিয়ে ভবিষ্যৎ নিয়েই ভাবতে চান এই অভিনেত্রী। তবে বিয়ে নিয়ে তার সেই হঠাৎ প্রশ্ন আবারও তৈরি করেছে নতুন আলোচনা- পরীমণির জীবনে কি আসছে নতুন কোনো অধ্যায়? সেই উত্তর অবশ্য সময়ই দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা