বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত সেক্রেটারি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির স্থায়ী কমিটির নবনিযুক্ত ৪ সদস্য বাংলাদেশে আল-কায়েদার অবস্থান নিয়ে কোনো তথ্য নেই সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই: তথ্যমন্ত্রী মনপুরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ বরাদ্দ নিয়ে ইউএনওর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ সমাজের সবাই একটু এগিয়ে এলে বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল এ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আমার দায়িত্বও অনেক বেড়ে গেছে: মধুমিতা

প্রতিবেদকের নাম

বাংলাদেশি সিনেমায় পথচলা শুরু করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলি’র মধ্যদিয়ে প্রথমবারের মতো ঢালিউডে অভিনয় করছেন তিনি। প্রথম কাজেই দেশের দর্শক ও সংবাদমাধ্যমের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তাতে তিনি বেশ আনন্দিত। গতকাল শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমার মহরত ও সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি প্রকাশ করেন মধুমিতা।

বলেন, ‘আজ আপনাদের চোখে যে ভালোবাসা, উৎসাহ আর আগ্রহ দেখছি, তা সত্যিই অসাধারণ। আপনারা সিনেমাটি নিয়ে এতটা রোমাঞ্চিত, তাই আমার দায়িত্বও অনেক বেড়ে গেছে।’

দর্শকদের উদ্দেশে মধুমিতা বলেন, ‘সিনেমাটি মুক্তির পর আপনারা ভালো প্রত্যাশা নিয়ে হলে যাবেন। তাই আমি চাই না, আমার অভিনয় দেখে কেউ নিরাশ হন। এই দায়িত্বটা আমি খুব গুরুত্ব দিয়েই নিচ্ছি।’

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘এ ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি। চামেলি চরিত্রটি বেশ কঠিন। এখানে ভালো আর খারাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটি জায়গা আছে। অভিনয়ে সামান্য ভুল হলেও পুরো গল্পের আবহ বদলে যেতে পারে।’

এ সুযোগ দেওয়ার জন্য নির্মাতা ও প্রযোজকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমার ওপর ভরসা রেখে এই চরিত্রটি দেওয়া হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞ। বাংলাদেশে এটি আমার প্রথম সিনেমা। আশা করি, আপনাদের সেই ভরসার মর্যাদা রাখতে পারব।’

‘গুলশানের চামেলি’ সিনেমায় মধুমিতা সরকারের সঙ্গে আরও অভিনয় করবেন অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করছেন মো. ইকবাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা