মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের হারালেন ব্রাজিল সমর্থক সাংবাদিকরা

প্রতিবেদকের নাম

বিশ্বকাপ ফুটবলের আমেজে মেতে উঠেছে দেশ। সেই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করতে ঢাকারকেরানীগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এক প্রীতি ফুটবল ম্যাচ। ব্রাজিলের নেতৃত্ব দেন সাংবাদিক নাজিম উদ্দিন ইমন ও আর্জেটিনার হয়ে নেতৃত্ব দেন এম আশিক নূর।

আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জমজমাট ম্যাচে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি আক্রমণ চালালেও কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা একটি পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে ব্যর্থ হয়। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ১০ মিনিট আগে ব্রাজিলের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন স্ট্রাইকার তুষার আব্দুল্লাহ। এরপর শক্ত রক্ষণভাগ গড়ে ব্রাজিল নিজেদের এগিয়ে থাকা স্কোরলাইন ধরে রাখে। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জয়সূচক গোলদাতা তুষার আব্দুল্লাহ ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলা শেষে কেরানীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

ম্যাচ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, জয়-পরাজয় এখানে মুখ্য বিষয় নয়। বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নেওয়া, সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটি আনন্দঘন সময় কাটানো এবং পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা