বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযান ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪ ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ, সামাজিক বৈরিতার কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিএসসিসি এলাকায় ৬ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল চীনের সিনহুয়া ও চীনা মিডিয়া গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশের চীনের সঙ্গে ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘পুঁজিবাজার পর্যালোচনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বাজেটের ওপর সেমিনার বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব পরিবেশবান্ধব ঢাকার নতুন রূপকল্পে তরুণ স্থপতিদের উদ্ভাবনী ভাবনা
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘ইঞ্জিনিয়ারিং’ করে একাধিক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে: নাহিদ

প্রতিবেদকের নাম

নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে একাধিক প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জাতীয় নির্বাচনের ফলাফলে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে এবং পরিকল্পিতভাবে আমাদের একাধিক প্রার্থীকে পরাজিত করা হয়েছে। তবে গণতন্ত্র ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে।’

নাসীরুউদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ কয়েকজন নেতার নাম উল্লেখ করে বিরোধীদলীয় উপনেতা বলেন, নির্বাচনে ফলাফলে কারচুপির কারণে এনসিপির এমন একাধিক প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। একইভাবে ১১ দলীয় জোটের কয়েকজন প্রার্থীকেও পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের স্বার্থে এবং রাষ্ট্রের স্থিতিশীলতার কথা বিবেচনা করে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। কিন্তু নির্বাচনের পর খুব অল্প সময়ের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।’

নাহিদ ইসলাম বলেন, দেশে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা চলছে। বাংলাদেশ ব্যাংক দখলের চেষ্টা, সংসদে ঋণখেলাপিদের জায়গা দেওয়া এবং দুর্নীতি দমন কমিশনকে দলীয় প্রভাবের মধ্যে নেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এসব ঘটনাকে জনগণ উদ্বেগের সঙ্গে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা