বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

প্রতিবেদকের নাম

প্রশাসনে জ্যেষ্ঠ সহকারী সচিব থেকে উপসচিব পদে ২৭৭ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ সোমবার তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চতর নিয়োগ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের পাশাপাশি বিভিন্ন ক্যাডার ও সরকারি দপ্তরে কর্মরত কর্মকর্তারা রয়েছেন। তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, পরিকল্পনা কমিশন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে কর্মরত কর্মকর্তা, সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, রেলওয়ে, ডাক, কর ও টেলিযোগাযোগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও রয়েছেন। এ ছাড়াও রয়েছেন বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে বর্তমান কর্মস্থলের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশ সংশোধন বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করবে বলে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা