রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নিজ জেলা নোয়াখালীতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা মমতার উদ্দেশে ‘খেলা শেষ’ লিখে বিজেপির বার্তা সাবেক এমপি বুবলী গ্রেফতার রেজিনগরে এগিয়ে হুমায়ুন কবির, মুর্শিদাবাদের রাজনৈতিক ইতিহাসে রচিত হল নতুন অধ্যায় টঙ্গীতে দিনদুপুরে হামলা-ডাকাতি, ইয়ুথ বাংলা টিভিতে ভিডিও ভাইরাল হওয়ার পর ‘কলা ইমরান’ গ্রেপ্তার ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল নির্বাচনকে বিলম্বিত করা: সেলিম জামিন পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপক্ষীয় সভা কিশোরকে যৌন পীড়নের মামলায় জামিন পেলেন অধ্যাপক মঈনুদ্দিন ‘সংরক্ষিত আসনে আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, যা বললেন রুমিন ফারহানা

প্রতিবেদকের নাম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা। বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ‘এর কোনো ভিত্তি নেই, এটা গুজব।’

গতকাল শুক্রবার জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে রুমিন ফারহানা বলেন, ‘এটা একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এর সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপি থেকে বহিষ্কারের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও আমাকে দলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’

এই সংসদ সদস্য বলেন, ‘এনসিপি থেকে বারবারই বলেছে- আপা, চলে আসেন আমাদের সঙ্গে, আসেন আমরা একসঙ্গে কাজ করি। আপনি জুলাই আন্দোলনে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে, আপনি একজন ফ্রন্টলাইনার। তাই আমাদের সঙ্গে যুক্ত হন। আমি তাদের এই প্রস্তাবে হেসেছি, বিষয়টি নিয়ে আর কোনো কথা বাড়াইনি।’

এনসিপিতে যোগ দিলে সংসদে কথা বলার আরও স্পেস তৈরি হবে কিনা- এ প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘শুধু কথা বলার সুযোগের জন্য আমি কোনো জোটে যোগ দেব না। কথা বলার জন্য অসংখ্য প্ল্যাটফর্ম আছে সেখানে আমি কথা বলতে পারি। কিন্তু আমার নিজস্ব রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে দুই মিনিট কথা বলার সুযোগ পাওয়ার জন্য কোনো দলে যোগ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা