মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়া কামরুল হাসানের নামে রাজধানীতে হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, এবার রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা: প্রধান আসামি নয়ন ঢাকায় গ্রেফতার হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল-সমাবেশ আ.লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খান ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এসএসসি ফলাফল বিপর্যয়: সুনামগঞ্জে কারণ অনুসন্ধানে মতবিনিময় সভা পে স্কেল অনুমোদন : কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

করোনার মতো হামও কন্ট্রোলে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, করোনাভাইরাসের মতো হামও কন্ট্রোলে আনা হবে।

আজ শনিবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে রোববার সকাল ৯টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বেশি সংক্রমিত ১৮টি জেলার ৩০ উপজেলায় এই কার্যক্রম চলবে। পরবর্তীতে ধাপে ধাপে আরও জেলায় দেওয়া হবে। ৬ থেকে ৫৯ মাসের শিশুদের এই টিকা দেওয়া হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, যারা এর আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন, তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই।

তিনি বলেন, ‘হামের প্রকোপ নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আতঙ্কিত হওয়া যাবে না। করোনার মতো হামও আমাদের ডাক্তাররা কন্ট্রোল করতে সম্ভব হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা