রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
পটুয়া কামরুল হাসানের নামে রাজধানীতে হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, এবার রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টুটুল হত্যা: প্রধান আসামি নয়ন ঢাকায় গ্রেফতার হাসপাতালে ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি সুনামগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য মিছিল-সমাবেশ আ.লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চ: রাশেদ খান ভোলাহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এসএসসি ফলাফল বিপর্যয়: সুনামগঞ্জে কারণ অনুসন্ধানে মতবিনিময় সভা পে স্কেল অনুমোদন : কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ জন নিহতের সেই হোটেলের মালিক অবশেষে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকার ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার কলকাতার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে হোটেলটিতে আগুন লেগে নয়জন নিহত হয়েছিলেন, এর সাতজনই বাংলাদেশি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে আগুন লেগেছিল ‘শিখা ইন’ হোটেলে। আগুনে নয়জন নিহত হন। তাদের কেউ চিকিৎসার জন্য, কেউ আবার অন্য কোনো কাজে এসেছিলেন কলকাতায়।

অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন হোটেলের মালিক বীরেশ্বর মিত্র। নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে মোট দুটি হোটেল ছিল বেহালার বীরেশ্বর মিত্রের। একটি ‘শিখা ইন’, অন্যটি ‘জাপন’। দুটোই একেবারে ছোট্ট জায়গায়। ‘শিখা ইনে’র একেবারে উলটোদিকেই রয়েছে ‘জাপন’। গত মঙ্গলবার রাত ৩টার দিকে তিনতলা ‘জাপন’-এর কর্মীরাই দেখেন উল্টো দিকের হোটেলে দাউদাউ করে জ্বলছে আগুন। হোটেল কর্মী ইন্দ্রদেব পাসওয়ান জানান, সঙ্গে সঙ্গে তিনি ফোন করেন মালিক বীরেশ্বরকে, কিন্তু তিনি ফোন ধরেননি। কিছুক্ষণ পর আবারও ফোন করা হলেও লাভ হয়নি। একটা সময়ের পর ফোন সুইচড অফ করে দেন তিনি।

সেই থেকেই পলাতক ছিলেন বীরেশ্বর। তবে অবশেষে শেষ হল লুকোচুরি খেলা। শনিবার ডায়মন্ড হারবার রোডের বেহালার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বীরেশ্বর মিত্রকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা