বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কুমিল্লায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালিত

প্রতিবেদকের নাম

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডে দিনব্যাপী মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন ওষুধ ছিটানো হয়। ডেঙ্গুর বিস্তাররোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নাঙ্গলকোট পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম, কনজারভেন্সি সুপারভাইজার মো. শরিফুল ইসলাম, রেলস্টেশন মাস্টার জামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা